পাসপোর্ট হারানোর দ্বিতীয় ঘটনায় ১০ হাজার টাকা দণ্ড ফি আরোপের বিধান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট নীতিমালার প্রয়োগে অনিচ্ছাকৃতভাবে পাসপোর্ট হারানো ব্যক্তি, বিশেষ করে স্বল্প আয়ের শ্রমিক ও প্রবাসীদের ওপর আর্থিক চাপ বাড়তে পারে।
সাধারণ জনগণের দাবি, পাসপোর্ট হারানোর ঘটনায় দায় নির্ধারণে যথাযথ তদন্ত, প্রকৃত ভুক্তভোগীর জন্য জরিমানা মওকুফের সুযোগ এবং পাসপোর্ট আটকে রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা হোক।
পাসপোর্ট নাগরিকের প্রয়োজনীয় দলিল। এর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের আর্থিক সক্ষমতাও বিবেচনায় রাখা জরুরি।