কালান্তর নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে মধুবনী চিত্রকলা প্রদর্শনী

চিত্রকর্ম মানুষকে সৃষ্টিশীল ও মানবিক কাজে উৎসাহিত করে বলে মন্তব্য করেছেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। তিনি বলেন, প্রদর্শনীতে উপস্থাপিত চিত্রকর্ম দেখে তিনি অভিভূত। এ ধরনের শিল্পকর্ম বাংলাদেশ ও ভারতের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

তিনি তরুণদের সৃষ্টিশীল প্রতিভা ও মেধা শাণিত করতে চিত্রকলা চর্চায় আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী মধুবনী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘প্রকৃতির রূপ অন্বেষণ’ গ্রুপের আয়োজনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের প্রবীণ চিত্রশিল্পী হ্যারল্ড রশিদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল এবং লেখক ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে জাদু।

প্রদর্শনীতে মধুবনী চিত্রকলার বৈচিত্র্যময় শিল্পকর্ম তুলে ধরা হয়। ২৯ জন শিল্পীর মোট ৩১টি শিল্পকর্ম এতে স্থান পায়। ঐতিহ্যবাহী এ শিল্পধারার নান্দনিকতা ও বৈচিত্র্য দেখতে দিনব্যাপী প্রদর্শনীতে শিল্পপ্রেমী ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আয়োজকরা জানান, মধুবনী চিত্রকলার ঐতিহ্য ও সৌন্দর্য সবার কাছে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রদর্শনী ঘিরে দর্শনার্থীদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। তারা বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখার পাশাপাশি শিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন।

মধুবনী বা মিথিলা চিত্রকলা ভারতের বিহার ও নেপালের মিথিলা অঞ্চলের ঐতিহ্যবাহী লোকশিল্প। উজ্জ্বল রং, সূক্ষ্ম রেখা, জ্যামিতিক নকশা এবং প্রকৃতি ও পৌরাণিক কাহিনির বিভিন্ন প্রতীকের ব্যবহারের জন্য এ শিল্পধারা পরিচিত। ফুল, লতা-পাতা, মাছ, পাখি, প্রাণী, ময়ূরসহ বিভিন্ন ঐতিহ্যবাহী মোটিফ এতে ব্যবহৃত হয়।

পাশাপাশি রামায়ণ, কৃষ্ণলীলা ও হিন্দু পৌরাণিক কাহিনিও মধুবনী চিত্রকলায় স্থান পায়।
ঐতিহ্যগতভাবে বাড়ির দেয়াল ও মেঝেতে এ চিত্র আঁকা হলেও বর্তমানে কাগজ, কাপড়, ক্যানভাসসহ বিভিন্ন মাধ্যমে মধুবনী চিত্রকলা তৈরি করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০