কালান্তর নিউজ ডেস্ক
১ অক্টোবর ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ডিবির অভিযানে ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

দিনাজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের অপর এক সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তার বাড়ি থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন, বিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি ওসি মুহাম্মদ আলমগীর, পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতোয়ালি থানাধীন ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন (দাসপাড়া) গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নয়ন দাস (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি সুন্দরবন মাঝিপাড়া এলাকার ঘুগল দাসের ছেলে।

অভিযানে নয়ন দাসের বাড়ি থেকে আনুমানিক এক লাখ টাকা মূল্যের নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন Honda Shine SP CB 125cc মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর JC72E-G-1007560 এবং চেসিস নম্বর PSOJC7290LH108295।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন দাস মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন। একই সঙ্গে তিনি জানান, তার কাকা শ্বশুর অনন্ত দাস ওরফে খাকাওয়ের কাছে আরও দুটি চোরাই মোটরসাইকেল রয়েছে।

পরে ওই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল নীলফামারী সদর থানাধীন যাদুরহাট (দাসপাড়া/জেলেপাড়া) এলাকায় অনন্ত দাসের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনন্ত দাস পালিয়ে যান। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে আরও দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোটরসাইকেল দুটির মধ্যে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের TVS Metro 100cc এবং আনুমানিক এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি নীল রঙের Bajaj Pulsar 150cc রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৌশলে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। উদ্ধার হওয়া তিনটি মোটরসাইকেলের মোট আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত নয়ন দাস ও পলাতক অনন্ত দাসের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০