কালান্তর নিউজ ডেস্ক
১ অক্টোবর ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম উন্নয়নে রাজনৈতিক হিসাব নয়, অগ্রাধিকার দারিদ্র্য বিমোচন: দুলু’

‎
‎নির্বাচনে কোনো আসন না পেলেও কুড়িগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দেশের পিছিয়ে থাকা এই জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‎
‎কুড়িগ্রামের দারিদ্র্য পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, এ জেলার বিপুলসংখ্যক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। শুধু অবকাঠামো নির্মাণ করে এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়। মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।

‎তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের আয় বাড়বে এবং জীবনযাত্রার মানের উন্নতি ঘটবে।
‎
‎দেশের প্রশাসনিক কাঠামোর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, ‘বিগত ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগকে পঙ্গু করে ফেলা হয়েছিল।’ দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে না পারায় আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্য তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎মন্ত্রী বলেন, দীর্ঘদিনের এসব সমস্যা একদিনে দূর করা সম্ভব নয়। তবে প্রশাসনকে শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

‎রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক অবকাঠামো কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত করবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার পথ আরও সহজ হবে।
‎
‎উদ্বোধন শেষে মন্ত্রী নতুন ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০