কালান্তর নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিদেশের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে খুলনার শ্রমিক অধিকার পরিষদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। কোরবানি ঈদের আগে-পরে খুলনা মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক রবীন একটি এজেন্সির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে ড্রাইভার পদে লোক পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে গণঅধিকার পরিষদের মহানগর সহ-সভাপতি ফয়সাল ভাইয়ের নাম ভাঙিয়ে এবং নিজেদের দলীয় প্রভাব খাটিয়ে এই প্রতারণার জাল বিস্তার করা হয় বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, ছাত্র অধিকার পরিষদের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন আমিন মোল্লার শ্বশুরবাড়ির এক আত্মীয় (চাচা শ্বশুর) এই ফাঁদে পা দেন। দলীয় নেতার নাম ও বিশ্বাসের সুযোগ নিয়ে তার কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও না দেওয়া হয়েছে কোনো ভিসা, না মিলছে কোনো কাজের সুযোগ।

ভুক্তভোগীদের অভিযোগ, গত মাসের ২৪ তারিখে শেষবারের মতো যোগাযোগ করা হলে অভিযুক্তরা টাকা বা লোক পাঠানোর বিষয়টি এড়িয়ে যান এবং বর্তমানে ফোন পর্যন্ত রিসিভ করা বন্ধ করে দিয়েছেন। দলীয় পরিচয় ব্যবহার করে এমন অনৈতিক কর্মকাণ্ডের কারণে এখন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের এ ধরনের প্রতারণামূলক আচরণের কারণে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত করে ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়া এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি উঠেছে।

অভিযোগ করেন, কবিতা খাতুন, কেন্দ্রীয় কমিটির নেত্রী, শ্রমিক অধিকার পরিষদ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০