চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া কমিটি গঠন করা হয়েছে। এতে ইউনিয়ন ক্রীড়া কমিটির সভাপতি হিসেবে তৌহিদ সাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে আসিফ নুর খানকে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ক্রীড়া কমিটি গঠন উপলক্ষে বারইয়ারহাট বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সমন্বয়ক এস এম সুমন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম এবং ইউনিয়ন জাসাসের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার জামশেদ আলম চৌধুরী তপু।
এছাড়া মিরসরাই ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু, সদস্য সচিব নাঈম সরকার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন টিপু, রিপাত, সাকিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নবগঠিত ক্রীড়া কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।