কালান্তর নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাতে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে সরাইলের শাহবাজপুর এলাকায় সন্দেহজনক একটি ট্রাক থামায় বিজিবি ও র‌্যাবের যৌথ টহলদল।

এ সময় ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কোনো কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে তল্লাশি চালিয়ে ১০ টন ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

আটককৃতরা হলেন:

সিলেটের দক্ষিণ সুরমা এলাকার মো. এম ফয়সাল আবীর, রাজশাহীর এয়ারপোর্ট এলাকার আজিজুল হাকিম, রাজশাহীর এয়ারপোর্ট এলাকার হাবিবুর রহমান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ পন্থায় সীমান্ত পেরিয়ে এসব জিরা বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সরাইল থানায় নিয়মিত মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা জিরা বিধি অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০