কালান্তর নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার

রাজশাহী মহানগরীর কারুশ্রী জুয়েলার্সের চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার করতে সক্ষম হয়েছে আরএমপি ডিবি পুলিশ। রাজশাহী আরএমপি ডিবি পুলিশের চৌকস টিম এই স্বর্ণ ও স্বর্ণ বিক্রির নগদ টাকা উদ্ধার করে। আজ প্রেস রিলিজের মাধ্যমে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।

১৯ শে জুন ২০২৬ তারিখে রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে এই দুর্ধর্ষ চুরি হয়। এ ঘটনার পর কারুশ্রী জুয়েলার্সের মালিক তুর্য সরকার বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই মাননীয় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় মামলাটি সুষ্ঠ তদন্তের স্বার্থে ডিবিতে হস্তান্তর করেন। আরএমপির ডিবি, সাইবার ইউনিট, সিসি ক্যামেরা ইউনিট একসাথে কাজ করে চোরদের শনাক্ত করতে সক্ষম হন।

পুলিশের আরেকটি টিম ঢাকার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান অব্যাহত রাখে। আরেকটি টিম ঢাকার বাহিরে অভিযান করে। অবশেষে চুরির ঘটনার সাথে ৭ জন এবং এই চোরাই স্বর্ণের ক্রেতা শনাক্ত করে আটক করেন।

চোরাই স্বর্ণের ক্রয়ের সাথে জড়িত চাঁদপুর জেলার কচুয়া থানার রবিউল হাসানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। রবিউল হাসানের কাছ থেকেই ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রুপা, চোরাই স্বর্ণ বিক্রির নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে উপস্থিত করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০