কালান্তর নিউজ ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ফটোকপির দোকানে জালিয়াতি: প্রিন্টারে জাল টাকা তৈরির অভিযোগে গ্রেফতার ১, উদ্ধার ৪৭ হাজার টাকা

নওগাঁয় কম্পিউটার ও ফটোকপির দোকানে জাল টাকা তৈরি ও বিক্রির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট এবং টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রযুক্তিগত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পয়েন্ট বাজারের ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের দোকান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃত তারিকুল ইসলাম মল্লিক পয়েন্ট বাজারের আশরাফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজারে ওই স্টুডিও ও ফটোকপির দোকানটি পরিচালনা করে আসছিলেন।

পুলিশ জানায়, রোববার জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পয়েন্ট বাজারের একটি ফটোকপির দোকানে সুকৌশলে জালনোট ছাপানো হচ্ছে। সংবাদটির ভিত্তিতে ডিবির টিম সেখানে ঝটিকা অভিযান চালায়। উপস্থিত সাক্ষীদের সামনে দোকান মালিক তারিকুলকে তল্লাশি করে ১ হাজার টাকা মানের ৪৭ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

পরবর্তী সময়ে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি মনিটর, ২টি সিপিইউ, ১টি কালার প্রিন্টার এবং ১টি স্ক্যানার জব্দ করে ডিবি পুলিশ। প্রাথমিক কম্পিউটার ফরেনসিক পরীক্ষায় তাঁর কম্পিউটারে জালনোট তৈরির বিভিন্ন ফাইল ও প্রমাণ পাওয়া গেছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, জালনোট তৈরির এই চক্রটির সাথে স্থানীয় আর কেউ জড়িত রয়েছে কি না এবং ইতোপূর্বে কী পরিমাণ জাল টাকা বাজারে ছড়ানো হয়েছে—তা অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০