কালান্তর নিউজ ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের চাঞ্চল্যকর অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির তদন্তে মিলল ভিন্ন চিত্র

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের জেরে গ্রেফতার হওয়া গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্তে সিফাতের দাবিকৃত তথ্যের সাথে বাস্তব ব্যবহারের ব্যাপক গরমিল পাওয়া গেছে।

সম্প্রতি সিফাত তার ভিডিও ও ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, গত দুই মাসে (জুলাই-আগস্ট) তাদের প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে, যা তার পরিবারকে চরম বিপাকে ফেলেছে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীরের নেতৃত্বে একটি তদন্ত পরিচালনা করা হয়। প্রতিবেদনে উঠে আসে, সিফাতের বাবা মো. সেকান্দার আলীর নামে গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দোতলা বাড়িটিতে মোট ৩টি পৃথক আবাসিক মিটার রয়েছে।

পল্লী বিদ্যুতের তথ্য অনুযায়ী, মে থেকে আগস্ট—এই চার মাসে তিনটি মিটারের হিসাব নিচে দেওয়া হলো:

  • প্রথম মিটার: মে মাসে ৩১৭ টাকা, জুনে ৩৪২ টাকা, জুলাইয়ে ১,১৮২ টাকা এবং আগস্টে ৫১৩ টাকা। চার মাসে মোট ৩২০ ইউনিটে বিল ২,৩৫৪ টাকা।

  • দ্বিতীয় মিটার: মে মাসে ১,৮১২ টাকা, জুনে ১,৫৮৪ টাকা, জুলাইয়ে ৩,৫৯৪ টাকা এবং আগস্টে ২,৩৯৭ টাকা। চার মাসে মোট ১,১৩৫ ইউনিটে বিল ৯,৩৮৭ টাকা।

  • তৃতীয় মিটার: মে মাসে ৮৪৭ টাকা, জুনে ৬৯০ টাকা, জুলাইয়ে ১,৬৩৩ টাকা এবং আগস্টে ১,৩৬২ টাকা। চার মাসে মোট ৬২৫ ইউনিটে বিল ৪,৫৩২ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, চার মাসে তিনটি মিটারে মোট ২,০৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সার্বিক বিল এসেছে ১৬,২৭৩ টাকা। পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের মতে, একটি দোতলা বাড়ির ৩টি মিটারের বিদ্যুৎ ব্যবহার ও বিল এককভাবে না দেখে সামগ্রিকভাবে বিবেচনা করা প্রয়োজন।

তদন্ত প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, সিফাতের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামের তালিকা সংগ্রাহে তাদের বাড়ি পরিদর্শনে গেলে পরিবার থেকে সহযোগিতা করা হয়নি এবং একপর্যায়ে বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের দাবি ও অফিশিয়াল তদন্ত প্রতিবেদনের মধ্যে গরমিল থাকায় বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগের ভিত্তি নিয়ে এখন নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০