১১ দলীয় জোটের বিশাল গাড়িবহর নিয়ে আয়োজিত রাজপথের কর্মসূচিকে ‘রাজনৈতিক রোড মার্চ নাকি জ্বালানি পুড়িয়ে বনভোজন’—এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক কাজী সাইমুম সিরাজ।
এক কলামে/বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে হাজার হাজার গাড়ির বহর নিয়ে রাজপথে নামার যে প্রতিযোগিতা দেখা গেছে, তা জনস্বার্থের চেয়ে রাষ্ট্রীয় সম্পদ ও জ্বালানির অপচয়কেই বেশি স্পষ্ট করে।
কাজী সাইমুম সিরাজ বলেন, “অযথা বিপুল পরিমাণ ডিজেল, অকটেন, পেট্রোল ও গ্যাস পুড়িয়ে রাজপথ প্রদক্ষিণ করে জনগণের কী লাভ হচ্ছে—সেই জবাব আজ সাধারণ মানুষ জানতে চায়। রাজনীতি মানে জনগণের কষ্ট বোঝা ও রাষ্ট্রের সম্পদের প্রতি দায়িত্বশীল হওয়া, কেবল শক্তি প্রদর্শন করা নয়।”
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য ও পরিবহন খরচের চাপে যখন সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, তখন অপ্রয়োজনীয় জ্বালানি পুড়িয়ে এই ধরনের রাজনৈতিক শোডাউন জাতির সঙ্গে এক ধরণের তামাশা।
জনবান্ধব রাজনীতির চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, রোড মার্চ যদি সত্যিই জনগণের জন্য হয়, তবে তা মানুষের কষ্ট বাড়িয়ে নয়, পাশে দাঁড়িয়েই হওয়া উচিত।