আহসান হাবিব, চাঁদপুর জেলা প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর সদরে রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, ঘটনা নিয়ে অনিশ্চয়তা

চাঁদপুর সদর উপজেলার পাসপোর্ট অফিস সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা বয়স্ক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রেললাইনের ওপর ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। তবে তাঁর সঙ্গে পরিচয় শনাক্ত করার মতো কোনো কাগজপত্র বা তথ্য না পাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে নানান আলোচনা-সমালোচনা চলছে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ এটিকে নিছক দুর্ঘটনা মনে করলেও, এটি স্বেচ্ছায় ঘটে যাওয়া কোনো ঘটনা নাকি দুর্ঘটনা—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নিহত ব্যক্তির পারিাবরিক বা মানসিক অবস্থা নিয়ে এলাকায় মুখরোচক গুঞ্জন থাকলেও পুলিশী তদন্ত ছাড়া কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য ও কারণ উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলওয়ে পুলিশের (জিআরপি) জরুরি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০