শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কোন্ডায় সবুজ উদ্যোগ, প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নে এক বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

কর্মসূচির অংশ হিসেবে কোন্ডা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সামাজিক প্রতিষ্ঠান প্রাঙ্গণ ও ফাঁকা স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষকে পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করতে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ বিনির্মাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর এই সবুজ উদ্যোগকে সফল করতে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।” তিনি এলাকার প্রতিটি খালি জায়গায় অন্ততঃ একটি করে চারা রোপণ এবং তা নিয়মিত পরিচর্যার জন্য সর্বস্তরের মানুষের প্রতি তাগিদ দেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুকের সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা ও কোন্ডা ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০