রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিলুপ্ত হতে চলেছে র‍্যাব, আসছে পুলিশের নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’

বিতর্কিত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনস্থ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন আধুনিক ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ বিল উত্থাপন করা হয়।

বিলটি উত্থাপনের প্রাথমিক পর্যায়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম আপত্তি উত্থাপন করেন এবং বিস্তারিত পর্যালোচনার জন্য অতিরিক্ত সময় দাবি করেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যুক্তি দিয়ে বলেন, “র‌্যাব বিলুপ্তির বিষয়টি রাজনৈতিক অঙ্গীকার ও জনপ্রত্যাশার অংশ। সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও মাদকের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক এলিট ফোর্স অত্যন্ত জরুরি।” পরবর্তীতে বিলটি চার কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

খসড়া বিলে উল্লেখ করা হয়, ঢাকায় এসআরবির প্রধান কার্যালয় থাকবে এবং একজন মহাপরিচালক (ডিজি) এটি পরিচালনা করবেন। বেআইনি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ ও মাদক দমনের পাশাপাশি গুম, ভূমিদস্যুতা, মানবপাচার ও নারী-শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে এসআরবি প্রধান ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০