লোকমান হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জৈন্তাপুরে কঠোর প্রশাসন, অভিযানে ১২ বারকি নৌকা ও বোমা মেশিন ধ্বংস

সিলেটের জৈন্তাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করে একটি অবৈধ বোমা মেশিন ও ১২টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী উপজেলার সারি-২ নদী এবং সকালে রাংপানি নদীতে এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত সারি-২ নদীতে প্রথম অভিযানটি চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ করার পর সেটি বিকল করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

পরদিন সকালে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে পুলিশ ও বিজিবির সহায়তায় দ্বিতীয় অভিযান পরিচালিত হয়। এ সময় নদী থেকে বালু তোলায় ব্যবহৃত ১২টি বারকি নৌকা আটক করা হয় এবং পরবর্তীতে স্থানীয় জনতার সহায়তায় সেগুলো ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম জানান, পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের নির্দেশনা অমান্য করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০