বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে শ্রীপুর মহিলা কলেজের সামনে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অলিগলি প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা ও দোয়া মাহফিলে মিলিত হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জর্দার, সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মিন্টু, খন্দকার খলিলুর রহমান ও মাসুম মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মুন্সি, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন কবির সোহেল, দরিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম সোহাগ এবং সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।