গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আরএমপি কমিশনার ফয়েজুল কবিরের মাদকমুক্তির ঐতিহাসিক সাফল্য: বদলাচ্ছে আইডি বাগানপাড়া ও গুরিপাড়ার চিত্র

শিক্ষানগরী রাজশাহীর চিহ্নিত মাদকের আখড়া ও অপরাধের সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তাঁর যোগদানের মাত্র কয়েক মাসের ব্যবধানে বদলে গেছে এক সময়ের দুর্ধর্ষ মাদক স্পট আইডি বাগান পাড়া ও গুরিপাড়ার সার্বিক চিত্র।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাময়িক দুর্বলতার সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছিল মাদক সিন্ডিকেট ও কিশোর গ্যাং। তবে গত ৭ মে ২০২৬ তারিখে ২০তম বিসিএস ব্যাচের দক্ষ কর্মকর্তা ফয়েজুল কবির আরএমপি কমিশনার হিসেবে যোগ দেওয়ার পর গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ, ডিবি ও সিআরটির সমন্বয়ে গঠন করেন বিশেষ প্রতিরোধ দল।

কমিশনারের প্রত্যক্ষ তদারকি ও কঠোর অবস্থানের ফলে প্রতিদিন চলতে থাকে একের পর এক স্পেশাল ড্রাইভ। একই সাথে অপরাধ দমনে থানার মোড়ে মোড়ে ও পাড়া-মহল্লায় শুরু হয় উঠান বৈঠক। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানান, সাম্প্রতিক সময়ে মাদকের আসামির সংখ্যা এতটাই বেড়েছে যে কারাগারে ধারণক্ষমতা ও আবাসন সংকট দেখা দিয়েছে।

রেললাইনের ধারের খোলামেলা মাদকের কেনাবেচা ও কিশোর গ্যাংয়ের আস্ফালন বন্ধ হওয়ায় নিশ্চিন্তে দিন কাটাচ্ছে নগরবাসী। সাধারণ মানুষের আস্থা ফিরে পাওয়ার এই ধারা ধরে রেখে মাদকের মূল মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০