রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমিনবাজার বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প: পুরোনো চুক্তি ও নতুন বাস্তবায়ন ঘিরে পরিবেশবিদ ও অর্থনীতিবিদদের নানা প্রশ্ন

ঢাকার আমিনবাজারে বর্জ্য পুড়িয়ে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বহুল আলোচিত প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের আলোচনায় এসেছে। সরকারের পক্ষ থেকে একে বর্জ্য ব্যবস্থাপনা সংকট নিরসন ও পরিচ্ছন্ন নগর গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও পরিবেশবিদ ও বর্জ্য বিশেষজ্ঞদের একটি অংশ প্রকল্পটির প্রযুক্তিগত, পরিবেশগত ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে বেশ কিছু মৌলিক প্রশ্ন তুলেছেন।

চীনের সরকারি প্রতিষ্ঠান ‘China Machinery Engineering Corporation’ (CMEC)-এর সঙ্গে ২০২১ সালে প্রকল্পটির বিভিন্ন মূল চুক্তি সম্পন্ন হয়, যা ২০২৮ সালের নভেম্বরের মধ্যে চালুর লক্ষ্য ধরা হয়েছে। এতে দৈনিক ৩ হাজার টন বর্জ্য ব্যবহারের কথা থাকলেও গবেষকদের মতে, বাংলাদেশের বর্জ্যে জৈব উপাদান ও আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় বর্জ্য পৃথকীকরণ (Waste Segregation) ছাড়া সরাসরি মিশ্র বর্জ্য পুড়িয়ে প্রত্যাশিত বিদ্যুৎ উৎপাদন কঠিন হতে পারে।

এ ছাড়া বর্জ্য পোড়ানোর ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাস, ডাইঅক্সিন, ভারী ধাতু ও Fly Ash-এর টেকসই ব্যবস্থাপনা নিয়ে পরিবেশগত উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ২০২১ সালের চুক্তি অনুযায়ী উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় ১৮ টাকা ২৯ পয়সা নির্ধারণ করায় দীর্ঘমেয়াদি আর্থিক দায়ের বিষয়টিকেও তারা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

বিশেষজ্ঞদের মতে, এ প্রযুক্তি সরাসরি ভালো বা খারাপ নয়; মূল বিষয় হলো দেশের পরিবেশগত ও অর্থনৈতিক বাস্তবতার সাথে এটি কতটা সামঞ্জস্যপূর্ণ। প্রকল্পটি সফল করতে বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত করা, আন্তর্জাতিক মানের Emission Monitoring System স্থাপন, আর্থিক চুক্তির স্বচ্ছতা বজায় রাখা এবং স্বাধীন তদারকি জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০