ছামিউল আলিম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
২৯ অগাস্ট ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাতকানিয়ার পুরানগড়ে সন্ত্রাসী রাজত্ব: সরকারি গাছ ও স্কুলের ল্যাপটপ চুরি, আতঙ্কে দিশেহারা জনগণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৪ নম্বর পুরানগড় ইউনিয়নে বেপরোয়া হয়ে উঠেছে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ জমি দখল, জুয়া এবং মাদক ব্যবসার মতো নানা অপকর্ম চালিয়ে এলাকাটিকে ত্রাসের রাজত্বে পরিণত করেছে একটি ক্ষমতাধর সিন্ডিকেট। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাণভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না স্থানীয় সাধারণ জনগণ।

সম্প্রতি সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও চুরির ঘটনায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত বুধবার রাতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে দারোয়ানকে বেঁধে রেখে চারটি বিশাল সেগুন গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে উপজেলা প্রশাসন পাশ্ববর্তী বাজালিয়া এলাকার একটি পুকুর থেকে কাটা গাছগুলো উদ্ধার ও জব্দ করলেও অজানা কারণে কেউ সাক্ষ্য দিতে সাহস পাননি।

এর পরদিনই (বৃহস্পতিবার রাতে) পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের তালা ভেঙে ভেতরে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। তারা আসবাবপত্র ভাঙচুর করে বিদ্যালয়ের ১০টি ল্যাপটপ লুটে নেয়। নাইট গার্ডের ভাষ্যমতে, ঘটনার আগে ২০-২৫ জনের একটি দল বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের চারপাশে ঘোরাঘুরি করছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে এই সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষের ওপর নিয়মিত নির্যাতন চালিয়ে আসছে, যা এখন সরকারি প্রতিষ্ঠানে চুরির পর্যায়ে পৌঁছেছে। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে আকুল আবেদন জানিয়ে ভুক্তভোগীরা একটি নিরপেক্ষ ও গোপন তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে নিরাপত্তার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০