বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
২৯ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সম্মিলিত শিয়া মুসলিম পরিষদের উদ্যোগে জশনে জুলুস ও পবিত্র মিলাদুন্নবী (সা.) পালিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা শহরে এক বিশাল জশনে জুলুস (র‍্যালি) ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট ২০২৬ (শুক্রবার) জুমার নামাজ শেষে “সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ, বাংলাদেশ” এবং “মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা, বাংলাদেশ”-এর যৌথ উদ্যোগে এটি পালিত হয়।

বর্ণাঢ্য মিছিলটি পুরনো ঢাকার ঐতিহ্যবাহী হোসেনী দালান ইমামবাড়ার উত্তর গেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত শিয়া মুসলিম পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক হোসেন, উপদেষ্টা মির্জা মো: কায়সার, মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার উপদেষ্টা মির্জা নওশাদ হোসেন এবং বাংলাদেশের সচেতন সমাজ (বাসস)-এর আহ্বায়ক মো: আবু মুসলিম বিন হাই।

বক্তব্যে বিশ্বের চলমান সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে নিপীড়িত মুসলিম উম্মাহ ও সমগ্র বিশ্ববাসীর শান্তি, মুক্তি এবং ঐক্যের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সাথে, বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রবিউল আউয়াল মাসকে রাষ্ট্রীয়ভাবে রাসুল (সা.)-এর পবিত্র ‘জন্মদিবসের মাস’ হিসেবে ঘোষণা করার জোরালো দাবি জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০