জাতীয় নাগরিক পার্টির অন্যতম অঙ্গ সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ খুলনা মহানগর শাখার আত্মপ্রকাশ উপলক্ষে নগরীতে এক বর্ণাঢ্য বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট ২০২৬ (শুক্রবার) নগরীর তরুণ ও যুবসমাজকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটির নেতৃত্বে ছিলেন জাতীয় যুবশক্তি খুলনা মহানগরের নবনির্বাচিত আহ্বায়ক জনাব সরদার তুহিনুজ্জামান সোহাগ, সদস্য সচিব জনাব মোঃ হেলাল খন্দকার এবং মুখ্য সংগঠক জনাব আলিফ আফিফ অন্তিক। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন।
বাইক র্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে সোনাডাঙ্গা, গল্লামারী, ময়লাপোতা, ডাকবাংলা, আহসান আহমেদ রোড ও পিটিআই মোড় প্রদক্ষিণ করে। পরবর্তীতে শের-ই বাংলা রোড হয়ে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।
খুলনা নগরীর প্রধান সড়কগুলোতে এই শোডাউনের মাধ্যমে সংগঠনটি তাদের সুসংগঠিত উপস্থিতির শক্ত বার্তা জানান দেয়। অনুষ্ঠান শেষে কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কমিটির সদস্য সচিব মোঃ হেলাল খন্দকার।