ছামিউল আলিম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাগত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সাথে রংপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

রংপুর রেঞ্জের নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদের সাথে রংপুর জেলা পুলিশের মতবিনিময় ও “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ আগস্ট ২০২৬ রংপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় নতুন দায়িত্বভার গ্রহণ করায় নবাগত ডিআইজি মহোদয়কে রংপুর জেলা পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। এর আগে ডিআইজি মহোদয় পুলিশ লাইন্স মাঠে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার ও সম্মানসূচক সালাম প্রদান করে।

কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত ডিআইজি রংপুর রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, পেশাদার পুলিশিং সুনিশ্চিত করা, জনমুখী সেবা বিস্তার এবং অপরাধ দমনে সমন্বিত কার্যক্রম জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে জেলা পুলিশ লাইন্স মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই অভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি. এম. আশরাফ উল্যাহ তাহের, আরআরএফ ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন সহ রংপুর জেলা পুলিশ ও রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০