দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তিন জেলা মাগুরা, যশোর ও নড়াইলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সরকারি উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সরকারি এই দায়িত্বের মাধ্যমে তিনি জেলাগুলোর সার্বিক সরকারি উন্নয়ন মূলক কার্যক্রম এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোর তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে গতি আনতে এই সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এই তিন জেলার উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয় সাধন করবেন।