মফিজুর রহমান, ভাটারা (ঢাকা) প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোদালিয়া শহীদ নগর ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী রফিকুজ্জামান অনু

কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রবীণ নেতা রফিকুজ্জামান অনু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা প্রকাশ করেন।

অবিভক্ত নগরকান্দা-সালথার সাবেক এই ছাত্রনেতা পরবর্তীতে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে স্থানীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লাভ করেন। ইতিপূর্বে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

নির্বাচনী প্রার্থিতা নিয়ে রফিকুজ্জামান অনু জানান, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় উন্নয়নমূলক কাজ জোরদার করবেন এবং কোদালিয়া শহীদ নগরকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করবেন।

এদিকে তাঁর পুনরায় প্রার্থী হওয়ার ঘোষণায় অনুসারী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে সরাসরি দেখা করে দোয়া ও সমর্থন কামনা করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০