ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনের নদীপথে ভয়াল থাবা: চোরাচালানে আসছে কোটি কোটি টাকার মাদক ও অস্ত্র, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা

স্থলপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও নানা প্রতিবন্ধকতা এড়াতে এবার সুন্দরবনের দুর্গম নদীপথ ও চরাঞ্চলকে নিরাপদ পাচার রুট হিসেবে বেছে নিয়েছে সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। ভারত থেকে কালিন্দি ও রায়মঙ্গল নদীপথে অকাতরে দেশে ঢুকছে বিষাক্ত মাদক, আগ্নেয়াস্ত্র, চোরাই মোটরসাইকেল, প্রসাধনী ও নিষিদ্ধ ওষুধ। এসব পৌঁছে যাচ্ছে কিশোর, যুবকসহ সর্বস্তরের মানুষের হাতে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী, রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের একাধিক দুর্গম এলাকায় এই চক্রগুলো অত্যন্ত সক্রিয়। স্থানীয় ভ্যানচালক ও নিম্নআয়ের মানুষদের চড়া পারিশ্রমিকের লোভ দেখিয়ে বাহক হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বাহকরা ধরা পড়লেও অধরাই থেকে যাচ্ছে নেপথ্যের মাস্টারমাইন্ড ও গডফাদাররা।

সম্প্রতি ২১ আগস্ট রাতে র‍্যাব-৬-এর একটি দল পার্শ্বেখালী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের মাদক ও প্রসাধনী সামগ্রীসহ নূরুজ্জামান নামে এক বহনকারীকে আটক করে, যদিও মূল অপরাধী পালিয়ে যায়। এছাড়া নীলডুমুর ১৭ বিজিবি সম্প্রতি প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বাজেয়াপ্ত মাদক ধ্বংস করেছে। মোংলা কোস্টগার্ডের তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল, ইয়াবা, ওষুধ এবং ৪টি আগ্নেয়াস্ত্র ও ১,৯৫০ রাউন্ড গুলিসহ ৩ বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে।

কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, সীমান্ত নদী ও চরাঞ্চলের সুযোগ নিয়ে রাতের আঁধারে চোরাকারবারিরা এসব অবৈধ পণ্য এনে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছে।

স্থানীয়দের দাবি—কেবল বাহক ধরে এই নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব নয়। সুন্দরবনের প্রবেশের পথ ও নদীগুলোতে টহল জোরদারের পাশাপাশি মূল হোতাদের চিহ্নিত করে কঠোর আইনি আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০