কাজী সাইমুম সিরাজ, বিশেষ প্রতিনিধি | কালান্তর নিউজ
২৩ অগাস্ট ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার মানসিক চাপ সইতে পারল না প্রাণবন্ত তরুণ: ঢাকা উত্তর যুবদল নেতা মিরাজের বড় ছেলে রোজানের অকাল মৃত্যু

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজান (১৮) আর নেই। রবিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অকাল মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মেধাবী এই তরুণের অকাল প্রয়াণে তার পরিবার, স্বজন, সহপাঠী ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত রোজান ঢাকা ক্যান্টনমেন্টের ‘নির্ঝর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’-এর শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি তিনি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ও নেতৃত্বগুণসম্পন্ন ছিলেন। টানা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনি নিজ ক্লাসের ‘ক্যাপ্টেন’ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এরও ক্যাডেট ক্যাপ্টেন হিসেবে সক্রিয় ছিলেন।

স্বজনরা জানান, সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার শেষ দিকে প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন রোজান। কয়েক দিন আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার সময় কেন্দ্রেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে স্থানান্তরিত করা হয় মিরপুরের একটি হাসপাতালে এবং পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও রক্তে শর্করা, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসজনিত নানাবিধ জটিলতায় আক্রান্ত হয়ে রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কৃতি শিক্ষার্থী।

তার অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন সহপাঠী ও স্বজনরা। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০