গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুই মাসের ব্যবধানে এডিসের প্রজনন দ্বিগুণ: হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, মৃত্যু ১

রাজশাহী নগরে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন গত দুই মাসের ব্যবধানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

চলতি আগস্ট মাসে নগরের কাজিহাটা, চণ্ডিপুর, উপরভদ্রা, নামোভদ্রা ও হাজরাপুকুর এলাকার মোট ৭৫টি বাড়িতে স্বাস্থ্য বিভাগের পরিচালিত এক জরিপে ২৪টি বাড়িতেই এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়াও পরিদর্শিত ৬৮টি পানি ধারণকারী পাত্রের মধ্যে ৪৬টিতেই ক্ষতিকর এই লার্ভার উপস্থিতি শনাক্ত করা হয়। বাসা-বাড়ির ফুলদানি, প্লাস্টিক ও সিরামিকের টব, নারকেলের খোসা, রঙের বালতি এবং জলমগ্ন মেঝেতে এসব লার্ভা বেশি দেখা গেছে।

পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান। তিনি জানান, সাম্প্রতিক জরিপ অনুযায়ী রাজশাহীতে ডেঙ্গুর ঝুঁকি অত্যন্ত আশঙ্কাজনক। দ্রুত ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ইতোমধ্যেই রাজশাহী সিটি করপোরেশনের (রসিক) প্রশাসককে জরুরি চিঠি পাঠানো হয়েছে।

রসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার জানান, প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এডিসের বিস্তার ঠেকাতে সিটি করপোরেশন মাঠপর্যায়ে কাজ করছে।

অন্যদিকে, রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ। তিনি জানান, গত ১১ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০