সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে ইউপি নির্বাচনকে ঘিরে বিএনপির মতবিনিময় সভা: ৩ প্রার্থীর প্রার্থিতা ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে তৃণমূল পর্যায়ে দলীয় শক্তি সুসংহত করতে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শাহপুর ডি এস হাইস্কুল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রিজন আহমেদ, এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাহরিয়া হোসেনসহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত বক্তারা আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় কোন্দল ও ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেন। প্রার্থীরা হলেন—সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম এবং সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম (পরান) মণ্ডল। প্রার্থীরা ব্যক্ত করেন, দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, সবাই ভেদাভেদ ভুলে তাঁর বিজয়ের জন্য একসঙ্গে কাজ করবেন।

নির্বাচন সংক্রান্ত হালনাগাদ তথ্য ও তফসিল জানতে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর পোর্টালে চোখ রাখতে পারেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০