শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ ভবন ও ভাঙা রাস্তা নিয়ে জামালচর প্রা. বিদ্যালয় কমিটির উদ্বেগ

ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী ০৮ নং জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় বিদ্যালয়ের জীর্ণ ভবন ও ভেঙে পড়া সড়ক নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ছাদের প্লাস্টার খসে রড বের হয়ে যাওয়ায় শ্রেণিকক্ষে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় কক্ষে আয়োজিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় সার্বিক শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় কমিটির সদস্য ও শিক্ষকরা জানান, বিদ্যালয় ভবনের কয়েকটি শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার খসে পড়েছে এবং ভেতরের রড বেরিয়ে এসেছে। জীর্ণদশার কারণে ক্লাস চলাকালীন যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ভবনের ঝুঁকির পাশাপাশি স্কুলের সামনের প্রধান সড়কের বেহাল দশা নিয়েও সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। সাম্প্রতিক টানা বর্ষণের তোড়ে প্রবেশপথের রাস্তাটি ভেঙে দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই কাদা ও পানি জমে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত মেরামত এবং প্রবেশপথের রাস্তা জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন কমিটি ও এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০