বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
১৮ অগাস্ট ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া: দলীয় পদ হারালেন বোয়ালমারীর জামায়াত নেতা

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ার অভিযোগে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে তাঁর পদ থেকে অব্যাহতি দেয় বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামী। অব্যাহতি পাওয়া ইনামুল মোল্লা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর আমীর ছিলেন। তিনি স্থানীয় কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অভ্যর্থনাকারী পদে কর্মরত।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চালিয়ে আসছিলেন ইনামুল মোল্লা। সম্প্রতি তাঁদের এই অনৈতিক সম্পর্কের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক সমালোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে প্রবাসে থাকা ওই নারী স্বামীও হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

এ বিষয়ে বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের ভিত্তিতে এনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। ব্যক্তির কোনো অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার দল গ্রহণ করবে না।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০