কালান্তর নিউজ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলের নিথর দেহ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাবা মান্নান কাজী (৬০)। এর আগে কিস্তির টাকা সংগ্রহ করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেন তাঁর ছেলে লিটন কাজী (৩২)।

সোমবার (১৭ আগস্ট) মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনজিও বা ঋণের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে এবং কর্মকর্তার কথায় অভিমান করে গত রোববার (১৬ আগস্ট) সকালে বিষপান করেন লিটন কাজী। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে পুলিশ লিটনের লাশ পরিবারকে বুঝিয়ে দেয়। নিজ বাড়িতে ছেলের নিথর দেহ নিয়ে আসার পর তা দেখে বাবা মান্নান কাজী শোকে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গেই সম্পন্ন হয়। একদিনে বাবা-ছেলের এমন মর্মান্তিক প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০