রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা শিশু হাসপাতালে অবহেলা ও অক্সিজেন সংকটে শিশুর মৃত্যুর অভিযোগ

খুলনা শিশু হাসপাতালে চিকিৎসকদের চরম অবহেলা, সময়মতো অক্সিজেন না দেওয়া এবং রেফার ফাঁদে পড়ে ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের সামনে বিক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক বিচার এবং স্বাস্থ্য খাতের জরুরি সংস্কার দাবি করেছেন।

নিহত শিশুর পিতা আরিফ হোসেন জানান, বুক ব্যথা ও জ্বর নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে অভিযোগ অনুযায়ী, দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে কোনো প্রয়োজনীয় চিকিৎসা বা অক্সিজেন দেওয়া হয়নি।

তিনি জানান, দায়িত্বে থাকা ডা. ইমরান এবং তাঁর দুই সহকর্মী বেলাল ও সাজিদ চরম গাফিলতি করেছেন। একইসঙ্গে নার্সদের অভদ্র আচরণ এবং রক্তের নমুনা ও রিপোর্ট প্রদানে অতিরিক্ত বিলম্বের কারণে রিপোর্ট আসার আগেই শিশুটির অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটে এবং সে মারা যায়।

ঘটনার পর বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালের সামনে “চিকিৎসা অবহেলা বন্ধ করো, খুনিদের বিচার চাই” স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা প্রধানমন্ত্রীর ও স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত স্বাস্থ্য খাত সংস্কার ও হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া না গেলেও লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন অফিস।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০