রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ১ হাজার লিটার চোলাই মদসহ ৫ জন আটক, কারখানা গুঁড়িয়ে দিল পুলিশ

নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার লিটারেরও বেশি দেশীয় তৈরি চোলাই মদসহ (চোয়ানি) পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মাদক তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) ভোররাতে উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় ও নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম গভীর রাতে পাইকপাড়া গ্রামে এই অভিযান চালায়। গোপন সংবাদ ও স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে পুরো এলাকা ঘিরে ফেলে রাতভর অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মদ ও উপকরণ জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— সুকুমার চন্দ্র ভূঁইয়া (৩৮), সুমন ভূঁইয়া (২৮), অনন্ত চন্দ্র ভূঁইয়া (২৫), মিঠুন চন্দ্র ভূঁইয়া (৪৫) এবং জয়ন্ত ভূঁইয়া (২০)। তাঁরা সবাই নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া (দফতরীপাড়া) ও কোচগাড়ী এলাকার বাসিন্দা।

নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সুপার ও থানার পক্ষ থেকে জানানো হয়, জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০