শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদ মাছ উৎপাদন ও দেশীয় প্রজাতি সংরক্ষণের আহ্বানে দোহারে মৎস্য পক্ষ পালিত

নিরাপদ মাছ উৎপাদন এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের উদাত্ত আহ্বানে ঢাকার দোহারে পালন করা হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। এ উপলক্ষ্যে পোনামাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) সকালে দোহার উপজেলা প্রশাসনের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা ‘হৃদী লহরী’ হলরুমে অনুষ্ঠিত হয় এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।

দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দোহার অঞ্চলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের প্রাচুর্য থাকায় এখানে মাছ উৎপাদনের অপার সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা করা গেলে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম বলেন, “উৎপাদন বাড়ানোর সাথে সাথে নিরাপদ ও বিষমুক্ত মাছ উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধ করতে হবে। জলাশয়ে অবৈধ পন্থায় মাছ ধরা বন্ধকরণ, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দোহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। সভায় বক্তারা মৎস্য খাতের সার্বিক বিকাশ, আধুনিক প্রযুক্তি প্রয়োগ, দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের নানা দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার সফল মৎস্যচাষি, স্থানীয় মৎস্য উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের হাতে পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০