শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গোল্ডকাপ ফুটবলের জমকালো ফাইনাল: ফ্রেন্ডস ক্লাবকে বিজয়ী ট্রফি দিলেন প্রতিমন্ত্রী

ঢাকার নবাবগঞ্জে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ‘চুড়াইন মুন্সীনগর প্রগতিসংঘ’ আয়োজিত ঐতিহ্যবাহী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে রোমান স্পোর্টিং ক্লাব, শংকরখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রেন্ডস ক্লাব, মদনখালী।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট, ২০২৬) বিকেলে নবাবগঞ্জের মুন্সিনগর আকারবাগ মাঠে এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শৃঙ্খলা ও স্বাস্থ্যের বিকাশ ঘটায়। এ ধরনের আয়োজন গ্রামীণ জনপদে নতুন খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।”

শুভ উদ্বোধকের বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “নবাবগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও বেগবান করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তরুণদের সুযোগ-সুবিধা বাড়াতে মাঠগুলোর উন্নয়ন করা হবে।”

অনুষ্ঠানে দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ আমজাদ হোসেন, আয়োজক সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে পুরো আকারবাগ মাঠ ক্রীড়ামোদী হাজারো দর্শকের মিলনমেলায় পরিণত হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০