আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার; কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ভোরে উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক সংসদ সদস্য মো. মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধার সাদুল্ল্যাপুরের মো. সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদীর মো. আলামিন (৩৪), পাবনার সাঁথিয়ার মো. আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুরের কোতোয়ালি থানার প্রাইভেটকারচালক মো. মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধা থানার এসআই মো. জাকিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শেষে থানায় ফিরছিল। পথে দক্ষিণ গড্ডিমারী এলাকায় মহাসড়কে একটি সন্দেহভাজন সাদা প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখে থামায় পুলিশ। অবস্থান টের পেয়ে পরিত্যক্ত বাড়িটি থেকে ৭-৮ জন দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৪ জনকে ধরে ফেলে পুলিশ।

পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডাকাতি ও তালা কাটার কাজে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত গ্রাইন্ডিং মেশিন, ১টি ড্রিল মেশিন, ৮টি ড্রিল বিট, স্লাইড রেঞ্চ, ক্যাবল কাটার, ছেনি, ১৫টি চাবি, ১টি ছোড়া ও ১টি লোহার দাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান সরকার জানান, গ্রেপ্তারকৃতরা সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা গেছে, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও মানবপাচারসহ একাধিক মামলা ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা (মামলা নং-২১) দায়ের করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০