আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকাসহ আলামত জব্দ

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৪১ হাজার ২৮০ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ওসমানীনগর উপজেলার দয়ামীর গ্রামের মৃত হরমত উল্লাহর ছেলে আব্দুল বাসিদ (৫০) এবং মাটিহানী গ্রামের মো. মনর আলীর ছেলে মো. মিঠু মিয়া (২৩)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দয়ামীর বাজার সংলগ্ন মহাসড়কের পাশে দয়ামীর কলেজ গেট এলাকায় অভিযান চালায় ওসমানীনগর থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১২৫ পিস ইয়াবা এবং ৩ হাজার ৬০০ টাকা মূল্যের ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ টাকা এবং ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।

এ ঘটনায় ১৩ আগস্ট ২০২৬ তারিখে ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৬) দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০