কালান্তর নিউজ ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে স্থানীয়রা মহেশপুর স্টেশন সংলগ্ন রেললাইনে তাঁদের ছিন্নভিন্ন মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন—কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে খুলনাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। স্টেশন মাস্টার পুলিশকে জানিয়েছেন, ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে আধঘণ্টা দেরিতে চলছিল।

ওসি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে মশার কয়েলের আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অসহ্য গরমের কারণে স্বস্তি পেতে দুই যুবক রাতে রেললাইনের ওপর মশার কয়েলে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। অসাবধানতাবশত ট্রেন আসার বিষয়টি বুঝতে না পারায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মরদেহ দুটি শনাক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০