ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে গরুর ক্ষুরা ও ছাগল-ভেড়ার পিপিআর রোগে বিনামূল্যে টিকাদান

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে গরুর ক্ষুরা (FMD) এবং ছাগল-ভেড়ার পিপিআর (PPR) রোগ প্রতিরোধে বিনামূল্যে দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের কাটখালি ব্রিজের ওপর এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন’ (GAIN)-এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচার রিসোর্স সোসাইটি’ (LEDARS) বাস্তবায়নাধীন ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল’ (CALL) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে স্থানীয় প্রান্তিক খামারিদের গরু, ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকা দেওয়া হয়। এর মাধ্যমে প্রাণিসম্পদের ক্ষতিকর সংক্রামক রোগ প্রতিরোধ, খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতি হ্রাস এবং নিরাপদ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

টিকাদান কর্মসূচিতে শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভ্যাকসিনেটর নিশিকান্ত মন্ডল ও মোঃ আসাদুল হক এবং সাংবাদিক মো. তোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন। সমগ্র কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন CALL প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর (FF) সীমা রানী মন্ডল ও মোঃ কানিজুর রহমান।

উপস্থিত কর্মকর্তারা জানান, ক্ষুরা ও পিপিআর রোগ প্রাণিসম্পদের জন্য মারাত্মক হুমকি। নিয়মিত সচেতনতা ও টিকাদানের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করে খামারিদের স্বাবলম্বী করতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০