আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে মাদকের ছড়াছড়ি: প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থানের সুযোগে আশঙ্কাজনক হারে মাদক প্রবেশ ও চোরাচালান বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাটে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘উদয়ন ক্লাব’-এর উদ্যোগে গত রবিবার (৯ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি করেরহাট বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উদয়ন ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপুল উৎসাহে অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, করেরহাট ইউনিয়নের পূর্বাঞ্চল ভারতের সীমান্তবর্তী হওয়ায় বিভিন্ন চোরাপথে নিয়মিত মাদকসহ নানা অবৈধ পণ্য দেশে প্রবেশ করছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযানে মাঝেমধ্যে চালান ধরা পড়লেও চোরাচালানের মূল হোতারা অধরাই থেকে যাচ্ছে, যা এলাকার কিশোর ও তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

র‍্যালি শেষে বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধসিয়ে দেয়। সীমান্তপথে মাদকের প্রবেশ ঠেকাতে বিজিবি ও পুলিশের নজরদারি আরও জোরদার করার দাবি জানান তারা। একই সাথে কেবল প্রশাসনিক অভিযানে মাদক নির্মূল সম্ভব নয় উল্লেখ করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, পরিচালনা পরিষদের সভাপতি এমরান হোসেন শামীম, বাজার পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল করিম, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সম্পাদক শওকত আলী, বর্তমান সভাপতি ছালেহ আহম্মদ ডিপটি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আয়োজকরা ভবিষ্যতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ ধরনের সামাজিক ব্যাধি বিরোধী কর্মসূচি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০