আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় দায়িত্ব পাওয়ার পরপরই প্রধান শিক্ষকের দলীয় প্রভাব ও নানা অনিয়মের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলামের বিরুদ্ধে পদে বসেই দলীয় প্রভাব খাটানো ও চরম প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েই তিনি স্কুলের পরিবেশ বিনষ্ট করছেন বলে অভিযোগ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের।

মফিজুল ইসলাম নওদাবাস ইউনিয়ন বিএনপির জিয়া পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি পদের পাশাপাশি দলীয় প্রভাব খাটানো শুরু করেন। নিয়মিত ক্লাস না হওয়া এবং ইচ্ছামতো স্কুল ছুটি দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে তীব্র সমালোচনা চলছে।

আজ সোমবার (১০ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই স্কুলের অফিস কক্ষ ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে কর্মচারীরা চলে গেছেন। অথচ সরকারি নিয়মানুযায়ী তখনও স্কুল খোলা থাকার কথা। এ বিষয়ে কথা বলতে একাধিকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, নিয়মিত ক্লাস ও সঠিক তদারকি না থাকায় বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে, যার প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ফলাফলে। ফলে বাধ্য হয়ে অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েদের পার্শ্ববর্তী অন্য বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশু হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০