সালাহ উদ্দীন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডাকাতি: লুণ্ঠিত তার উদ্ধারসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি নির্মাণাধীন কারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় টানা ৩২ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযানে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে জোরারগঞ্জ থানাধীন ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর নির্মাণাধীন কারখানায় গত ৮ আগস্ট (২০২৬) ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাত দল সিকিউরিটি গার্ড ও নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মীদের জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে ৩টি মোবাইল ফোন এবং প্রায় ২৫০ মিটার দামি বৈদ্যুতিক তারসহ মূল্যবান বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

উক্ত ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় জোরারগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদকে। পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায়, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে।

অভিযানের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ও এর আশপাশের বিভিন্ন স্পর্শকাতর স্থানে টানা ৩২ ঘণ্টা সাঁড়াশি অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করে। একই সাথে তাঁদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ডাকাতি হওয়া ২৫০ মিটার বৈদ্যুতিক তার।

জোরারগঞ্জ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০