ইমন মোল্লা রাতুল | সংবাদদাতা, মাদারীপুর
৭ অগাস্ট ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মে ৬ প্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রয়োজনীয় লাইসেন্সের অভাব, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং বিভিন্ন আইনের ব্যত্যয়ের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা রফিকুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল হোসেন এবং নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুজ্জামান মোল্লা ও ইকরাম হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, কালকিনীর ভুরঘাটা বাজারের ‘খন্দকার মিষ্টান্ন ভাণ্ডার’-এ নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, বিষাক্ত খবরের কাগজে খাবার সংরক্ষণ, খোলা মেঝেতে মিষ্টি রাখা এবং কেনাবেচার রশিদ না রাখার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ‘বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বেকারি’কে ২০ হাজার টাকা, ইটেরপুলের ‘মাতৃছায়া মিষ্টান্ন ভাণ্ডার’কে ৫ হাজার টাকা, ‘তাকওয়া সুপার শপ’কে মাতৃদুগ্ধ বিকল্প আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার টাকা, ‘জামাল ফল ভাণ্ডার’কে ২ হাজার টাকা এবং ‘রিফাত ফল ভাণ্ডার’কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন জানান, প্রতিষ্ঠানগুলোর মালিকরা অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে এবং কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না এলে নিয়মিত মামলাসহ আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০