ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি’র সমাবেশ ও গণমিছিল

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইক্রো স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব মো. আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় এবং আহ্বায়ক মো. সোলাইমান কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের কাণ্ডারী ডক্টর মনিরুজ্জামান মনির।

ডক্টর মনিরুজ্জামান মনির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। জাতীয় স্বার্থে এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের এক স্মরণীয় অধ্যায়। সব বিভেদ ভুলে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এই চেতনার শিক্ষা।”

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, শহীদুজ্জামান শহীদ, কাশেম মোড়ল, আজিজুল হক, গাজী শাহ আলমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০