কালান্তর নিউজ ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পুষ্পস্তবক অর্পণ শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবির, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল ইসলাম, মেহেবুব হোসেন, মারিয়া তানজিমাৎ এবং নার্গিস পারভীন এলিজাসহ অন্যান্য আইন কর্মকর্তারা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “সামনের দিনে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে মূলমন্ত্র হবে সততা। পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচারের প্রতি আমাদের অঙ্গীকার এবং পেশাদারিত্ব বজায় রেখে আমরা বিচারবিভাগীয় কাজ পরিচালনা করব।”

সংবাদমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আজকের অবাধ ও মুক্ত তথ্যপ্রবাহের সুযোগ নিয়ে কোনো ঠুনকো, অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে যেন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হতে না পারে—সে বিষয়ে সাংবাদিকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০