শহিদুল হক, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাড়াইলে বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা ও ছিনতাই: ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তদের নৃশংস হামলায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী হাবুল মিয়া (৫২) নিহত হয়েছেন। নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুরে তার মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় পুরো উপজেলায় শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত হাবুল মিয়া উপজেলার বরুহা (রাজঘাট) নয়াপাড়া গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও বাকপ্রতিবন্ধী অবস্থায় হুইলচেয়ারে জীবনযাপন করছিলেন। তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষাবৃত্তি করে উপার্জিত অর্থ দিয়েই চলত তার জীবিকা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বাড়ির সামনের কাঁচা রাস্তায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাথায় গাছের কাঠ দিয়ে উপরিউপরি আঘাত করে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি চিৎকার করতে না পারলেও তার গোঙানির শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢামেকে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৩, তারিখ: ৩ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৪ ধারা)।

তাড়াইল থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুযায়ী টাকা-পয়সা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা চালানো হতে পারে। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন এবং জড়িত ঘাতকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০