নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালান্তর নিউজ
৩ অগাস্ট ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের মজুদ, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। এতে প্রায় ১৫৭ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং অপরাধে যুক্ত থাকার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) ফতুল্লার ভূঁইগড় এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই অভিযানে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ দল অংশগ্রহণ করে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার।

অভিযান পরিচালনাকালে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ৬ক ধারা এবং ১৫-এর ৪(খ) ধারার বিধান লঙ্ঘনের দায়ে ভূঁইগড় এলাকার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে ভূঁইগড় সরদার বাড়ি এলাকার ‘ওয়াসিম স্টোর’ থেকে প্রায় ১৫৭ কেজি অবৈধ পলিথিন জব্দসহ প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকার অপর প্রতিষ্ঠান ‘মোহাম্মদ ওয়াস স্টোর’কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের অবৈধ ব্যবহার, প্রদর্শনী, উৎপাদন ও পাইকারি বিতরণ বন্ধে তাদের এই তদারকিমূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কঠোরভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০