রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ বছরেই মা! কোলে ৭ মাসের শিশু: স্মার্টফোন আর পারিবারিক নীরবতার বলি অনামিকা

একটি শিশুর কোলে আরেকটি শিশু—এ দৃশ্য শুধু চোখে জল আনে না, গোটা সমাজ ও বিবেককে বড় ধরনের প্রশ্নবিদ্ধ করে।

মাত্র ১৩ বছরের অনামিকা জুঁই। যে বয়সে তার স্কুলের বেঞ্চে সহপাঠীদের সঙ্গে বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, বন্ধুদের সঙ্গে খেলার মাঠে ছুটে বেড়ানোর কথা—সেই বয়সেই তাকে কোলজুড়ে নিতে হচ্ছে নিজের ৭ মাসের সন্তানকে।

যেভাবে হারিয়ে গেল শৈশব:

অনামিকার মা জীবিকার তাগিদে প্রবাসী হিসেবে সৌদি আরবে কর্মরত এবং বাবা একজন অটোরিকশা চালক। সংসারের চরম অভাব-অনটন আর মা-বাবার ব্যস্ততার ফাঁকে কেউ খেয়ালই করেনি—কখন ও কীভাবে ছোট্ট মেয়েটি স্মার্টফোনের অবাধ্য জগতে হারিয়ে যাচ্ছিল।

মাত্র ১২ বছর বয়সে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পরিচয় হয় শাকিল নামের এক যুবকের সঙ্গে। সেই সূত্র ধরে প্রেম এবং পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে। কিছুদিন পরই অনামিকার কোলজুড়ে আসে নতুন অতিথি। কিন্তু সেই ক্ষণস্থায়ী সম্পর্কের ইতি ঘটে খুব দ্রুতই। সন্তান জন্মের পর অনামিকাকে নির্যাতন করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এমনকি বুকের দুধ খাওয়া থেকে শিশুটিকে বঞ্চিত রেখে জোরপূর্বক মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয়।

আড়াই মাস পর কোল ফিরল অবুঝ শিশু:

নিপীরিত ও দিশেহারা অনামিকা শেষ ভরসা হিসেবে সরকারি লিগ্যাল এইড অফিসে গিয়ে আইনি সহায়তা চায়। পুরো ঘটনা শুনে হতবাক হয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তীতে লিগ্যাল এইড ও স্থানীয় থানা পুলিশের যৌথ উদ্যোগে দীর্ঘ আড়াই মাস পর ৭ মাসের দুগ্ধপোষ্য শিশুটিকে উদ্ধার করে কিশোরী মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

বিবেকের কাছে বড় প্রশ্ন— এই দায় কার?

অনামিকার পরিবার জানায়, তথাকথিত “মান-সম্মান” হারানোর ভয়ে তারা শুরুতে পুলিশ প্রশাসন বা আইনের কাছে যাননি। আর এই নীরবতার মাশুল দিতে হয়েছে দুটি নিষ্পাপ জীবনকে।

সমাজকর্মীদের মতে, সন্তান হারিয়ে যাওয়ার সূচনাটা অনেক সময় নিজের পরিবার থেকেই ঘটে, যখন একটি শিশু বাবা-মায়ের স্নেহের চেয়ে মোবাইলের পর্দায় অদেখা মানুষকে বেশি আপন ভাবতে শুরু করে। শিশু বিশেষজ্ঞদের মতে—সন্তানের হাতে দামি ফোন তুলে দেওয়া অভিভাবকত্বের মূল কাজ নয়; বরঞ্চ সন্তানকে সময় দেওয়া, বন্ধু হওয়া এবং তাদের মানসিকভাবে নিরাপদে রাখাই প্রধান দায়িত্ব।

অনামিকার এই হৃদয়বিদারক গল্প কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আধুনিক সমাজের প্রতিটি অসচেতন বাবা-মায়ের জন্য এক আশঙ্কাজনক সতর্কবার্তা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

নওগাঁয় প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

১০

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

১১

নতুন মশার ওষুধে মরেনি লার্ভা, পুরো চালান ফেরতের নির্দেশ কেসিসি প্রশাসকের

১২

শিল্পাঞ্চল মিরসরাইয়ে রেলসেবার বেহাল দশা, ৫ স্টেশনের ৪টিই বন্ধ

১৩

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

১৪

মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী তৌহিদ নিখোঁজ

১৫

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

১৬

মিরসরাইয়ে দুই দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ: আকুল সন্ধান চায় পরিবার

১৭

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

১৮

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৯

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

২০