মামুন মিঞা, নগরকান্দা {ফরিদপুর} প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ আসনের বিপরীতে ৪০০ আবেদন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুই শিফটে ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বুধবার (২৯ জুলাই) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এআই কোর্সের মাত্র ২৫টি আসনের বিপরীতে প্রায় ৪০০ জন তরুণ-তরুণী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। চূড়ান্ত নির্বাচিতদের দুই মাসব্যাপী ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘণ্টার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম. মঈনুল আহসান, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল সুলতানা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ এবং প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. সোহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রশিক্ষণে কী কী শেখানো হবে:

প্রশিক্ষণের বেসিক ও অ্যাডভান্সড লেভেলে প্রায় ২৫টিরও বেশি আধুনিক এআই টুলের ব্যবহারিক প্রয়োগ শেখানো হবে:

বেসিক এআই টুলস: চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, জেমিনি, গ্রামারলি, কুইলবট, জ্যাসপার, ক্যানভা, পিক্সলার, ইনভিডিও এবং ইলেভেনল্যাবস।

অ্যাডভান্সড এআই টুলস: রানওয়ে, সিন্থেশিয়া, মিডজার্নি, ড্যাল-ই, ট্যাবলো, জ্যাপিয়ার, ডিসক্রিপ্ট, ক্লিকআপ, নোশন এআই, ডরিক এআই, আহরেফস, সেলসফোর্স, হাবস্পট, কপি ডট এআই, অ্যাডোবি সেনসেই এবং ভিও (VEO) প্ল্যাটফর্ম।

প্রশিক্ষণে মূলত এআইভিত্তিক কনটেন্ট তৈরি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও নির্মাণ, ডেটা বিশ্লেষণ, অটোমেশন এবং প্রযুক্তিনির্ভর আত্মকর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে গ্লোবাল মার্কেটপ্লেস থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এবং দেশে কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার, তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছাল শুভেচ্ছা

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অন্ধ স্ত্রীকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চান ৭০ বছরের বৃদ্ধ ছাইদুল!

মৈনট-গোপালপুর নৌঘাটে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রী পারাপার, অতিরিক্ত যাত্রী বহনে বড় দুর্ঘটনার শঙ্কা!

বাগেরহাটে ১০ লাখ টাকার ১১টি চোরাই গরুরসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩

মীরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিআরআর’ চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

v9p2ltlk28hluj0

ভেলাগুড়িতে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে মাদকের কারবার, অভিযোগের তীরে মদন ও ইউপি সদস্য!

নওগাঁয় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি জুয়েল ও সম্পাদক মোসলেম

১০

মোড়লঘাট খেয়া পারাপারে চরম অনিয়ম ও দূরব্যবহার: দায় কার, ইজারাদার নাকি প্রশাসনের?

১১

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে যুবদল নেতা আনারুলের সংবাদ সম্মেলন

১২

দৌলতপুর বিএল কলেজ রোডে বালুর ট্রাকের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও পথচারী

১৩

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ আসনের বিপরীতে ৪০০ আবেদন

১৪

প্রেমের টানে সুদূর চীন থেকে নেত্রকোনায় তরুণ, লিজাকে বিয়ে করে মুসলিম হলেন ওয়্যাং সুলিন

১৫

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার দায়িত্ব হস্তান্তর ও নতুন বছরের প্রথম সভা অনুষ্ঠিত

১৬

২০০ টাকা হাতে দিয়ে খর্ণিয়া বাজারে ১২ বছরের সন্তানকে ফেলে পালাল সৎমা!

১৭

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন

১৮

সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই: বিশ্ব বাঘ দিবসে আহ্বান

১৯

ঢাকায় সয়াবিন তেলে সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক মিলল তেজগাঁওয়ের খোলা বাজারে

২০