সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসন কনফারেন্স হল রুমে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১১টায় বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার নিমিত্তে সভায় বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ এবং সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এছাড়াও বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহরাওয়ার্দী হোসেনসহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আসন্ন এই টুর্নামেন্টকে সফল করতে স্থানীয় প্রশাসন, শিক্ষক সমাজ ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় টুর্নামেন্টের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০